β ও γ সম্পর্কিত সৃজনশীল
β ও γ সম্পর্কিত সৃজনশীল
১৪। শূন্য ডিগ্রী সে. তাপমাত্রার 150m³ আয়তনের একখন্ড ইস্পাতকে 100℃ তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করলে এর আয়তন 150.92m³ হয়।
(গ) ইস্পাতের খন্ডটির আয়তন প্রসারণ সহগ নির্ণয় কর।(61.3 × 10⁻⁶K⁻¹ )
(ঘ) উক্ত তথ্যগুলোর আলোকে প্রমাণ কর যে, আয়তন প্রসারণ সহগ ক্ষেত্র প্রসারণ সহগের 3/2 গুণ।
১৫। 30℃ তাপমাত্রায় একটি ইস্পাতের দন্ডের দৈর্ঘ্য 200m। 60℃ তাপমাত্রায় এর দৈর্ঘ্য 200.066m।
(গ) দন্ডটির আয়তন প্রসারণ সহগ নির্ণয় কর। (3.3 × 10⁻⁵K⁻¹ )
(ঘ) দন্ডটির আদি প্রস্থ 20m এবং উচ্চতা 1m হলে এর চূড়ান্ত আয়তন কত হবে? (4003.96m³)
১৬। একটি ধাতব পাতের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 4000cm ও 3000cm।
(গ) ওই ধাতুর ওপর তাপমাত্রা 30℃ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফলের পরিবর্তন ঘটে 2m²। ধাতুটির দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় কর। (2.77 × 10⁻⁵K⁻¹ )
(ঘ) ঐ ধাতুর আয়তন 2% বৃদ্ধি করতে কত তাপমাত্রা বৃদ্ধি করতে হবে? (240℃)
১৭। 6m দৈর্ঘ্য ও 4m প্রস্থ একটি লোহার আয়তকার খন্ডের তাপমাত্রা বৃদ্ধি করে 70℃ ফেলায় উহার ক্ষেত্রফল 24.5m² হল। ঐ দিন বায়ুর তাপমাত্রা ছিল 40℃।
(গ) উদ্দীপকের লোহার ক্ষেত্র প্রসারণ সহগ কত? (6.94 × 10⁻⁴ K⁻¹ )
(ঘ) উদ্দীপকের লোহার আয়তন 3% বৃদ্ধি করতে কত তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, বিশ্লেষণ কর। (28.8℃ পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে হবে)
২২। 25℃ তাপমাত্রায় একটি তামার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 1 m ও 0.5 m। তামার ক্ষেত্র প্রসারণ সহগ 33.4 × 10⁻⁶K⁻¹ । পাতটির ক্ষেত্রফল 1% বৃদ্ধি করতে চূড়ান্ত তাপমাত্রা কত করতে হবে? (324℃)
২৫। একটি ধাতুর আয়তন প্রসারণ সহগ 8.34 × 10⁻⁵ K⁻¹ । ঐ ধাতুর আয়তন 2% বৃদ্ধি করতে কত তাপমাত্রা বৃদ্ধি করতে হবে?(239.8℃)
২৬। 0.04164 K⁻¹ আয়তন প্রসারণ সহগ বিশিষ্ট একটি ধাতুর আয়তন 5% বৃদ্ধি করতে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে? (1.2℃)
৩১। 0.4 m দৈর্ঘ্য ও 0.3 m প্রস্থ বিশিষ্ট একটি ধাতুর পাতের তাপমাত্রা 30℃ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল 0.1 m² বৃদ্ধি পায়। ধাতুটির দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় কর। (0.01388 K⁻¹ )
৩২। একটি ধাতব পাত্রের ক্ষেত্র প্রসারণ সহগ 2.4 × 10⁻⁵ K⁻¹ । ধাতুটির দৈর্ঘ্য ও আয়তন প্রসারণ সহগ নির্ণয় কর।(1.2 × 10⁻⁵ K⁻¹ ও 3.6 × 10⁻⁵K⁻¹ )